প্রতিষ্ঠানের ইতিহাস

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সমস্ত প্রশংসা মহান আল্লাহ তা’য়ালার জন্য, যিনি সমগ্র জগতের ¯্র্রস্টা। অসংখ্য দরুদ ও সালাম বিশ^ মানবতার মুক্তির দূত, সর্বশেষ নবী মুহাম্মাদ সা. এর উপর,যিনি সমগ্র জগতের জন্য রহমত।
ময়মনসিংহ জেলার সদর উপজেলাধীন ১নং অষ্টধার ইউনিয়নের বহ্মপুত্র নদের তীরবর্তী ২নং ওয়ার্ডের অষ্টধার ও বালিয়াপাড়া গ্রামের কোলাহল মুক্ত জনপদে অষ্টধার বালিয়াপাড়া আলিম মাদ্রাসাটি অবস্থিত।
ষাটের দশকের সূচনালগ্নে সেনেরচর, বালিয়াপাড়া ও কায়দাপাড়া গ্রামের কতিপয় শিক্ষানুরাগী, ধার্মিক ও দ্বীনদরদী মুসলিম মনীষীগনের ঐকান্তিক প্রচেষ্টায় অত্র এলাকার মুসলমানগনের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির মাধ্যম হিসেবে এ মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। এলাকার আপামর জনগোষ্ঠীর মধ্য থেকে কায়দাপাড়া গ্রামের মরহুম নূর আহাম্মদ সরকার, বালিয়াপাড়া গ্রামের মরহুম ক্বারী মোহাম্মদ আলী রহ.,মরহুম আব্দুর রাজ্জাক ও মরহুম রয়েছ আলী এবং সেনেরচর গ্রামের মরহুম মকবুল হোসেন সরকার সাহেবগন জায়গা,অর্থ, শ্রমসহ সার্বিক সহযোগীতা করে অত্র মাদ্রাসা (ইবতেদায়ী মক্তব) প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করেন।

পরবর্তীতে ১৯৮১ সালে মাদ্রাসাটির কর্ম পরিধি উত্তরোত্তর বৃদ্ধি,গতিশীল ও আধুনিকায়নের মানসে জামালপুর সদর উপজেলাধীন ৫নং ইটাইল ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের প্রখ্যাত শিক্ষাবিদ, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ¦ মাওলানা এ,কে,এম আব্দুল ওয়াহাব (এম.এম) সাহেব তার শিক্ষাগুরু সেনেরচর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা জনাব মুহা: ইশরাক আলী আনছারী সাহেবের সার্বিক দিক নির্দেশনা ও সহযোগীতায়ু অত্র প্রতিষ্ঠানটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকা এর একাডেমিক অনুমতি ও মঞ্জুরী প্রাপ্ত হয়। ফলশ্রম্নতিতে অত্র এলাকার সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে এ মাদ্রাসা আজ পরিচিতি লাভে ধন্য হয়েছে।
ষাটের দশকের সে ই অজপাড়া গায়ের মাদ্রাসাটিতে বর্তমানে ৫ শতাধিক শিক্ষার্থী দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা গ্রহনের মাধ্যমে ধার্মিক, দেশ প্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠছে। অত্র মাদ্রাসাটিতে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ জারীকৃত জনবল কাঠামোর আলোকে ৩৯ টি শিক্ষক—কর্মচারীর পদ বিদ্যমান।শিক্ষক—শিক্ষার্থীর মিলন মেলা ও সমধুর কলরবে এ মাদ্রাসাটি যেন এক অবিশ^াস্য সপ্নের সফল বাস্তবায়ন।