আবু তালহা, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অষ্টধার বালিয়াপাড়া আলিম মাদ্রাসা, ইনডেক্স নং-২১০৯২১৪ । পরিচয় - তিনি ময়মনসিংহ জেলার সদর উপজেলাধীন ১নং অষ্টধার ইউনিয়নের অষ্টধার কুঠুরাকান্দা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮৮ ইং সালের ১৫ জানুয়ারী জন্মগ্রহণ করেন।তাঁর পিতা - রমজান আলী, মাতা- মরহুমা রিনা বেগম। ৫ ভাই ও ১ বোনের মধ্যে তিনি তাঁর পিতার জ্যেষ্ঠ সন্তান ।
শিক্ষাজীবন - গ্রামের মক্তব থেকে তিনি লেখা-পড়া শুরু করেন। স্থানীয় কুঠুরাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি কৃতিত্বের সাথে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। পরবর্তীতে বিভিন্ন ক্বওমী মাদ্রাসায় অধ্যয়ন করেন। ১৯৯৮ সালে অষ্টধার বালিয়াপাড়া আলিম মাদ্রাসায় ৭ম শ্রেণীতে ভর্তি হন এবং উক্ত মাদ্রাসা হতে তিনি ২০০২ ইং সালে দাখিল এবং ২০০৪ ইং সালে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। ২০০৫-০৬ শিক্ষাবর্ষে তিনি সরকারী আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে রাস্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স এ ভর্তি হন।কিন্তু পারিবারিক ও আর্থিক সমস্যার কারনে অনার্স কোর্স সমাপ্ত করতে পারেন নি।পরবর্তীতে জামালপুর জেলার সদর উপজেলাধীন বানারের পাড় ফাযিল মাদ্রাসায় ভর্তি হয়ে তিনি ২০০৬ ইং শিক্ষাবর্ষে ফাযিল (বি.এ) ডিগ্রী অর্জন করেন।২০০৭ ইং সালে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া-ঝিনাইদহ এর অধীন ফাযিল (বি.এ) স্পেশাল ডিগ্রী অর্জন করেন। অবশেষে ২০০৮ ইং শিক্ষাবর্ষে তিনি ঐতিহ্যবাহী মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসায় ভর্তি হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া-ঝিনাইদহ এর অধীন কামিল (এম.এ) ডিগ্রী অর্জন করেন।অপরদিকে তিনি ২০১৬ ইং সালে সরকারী আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ হতে ইসলাম শিক্ষা বিষয়ে এম.এ (প্রাইভেট) ডিগ্রী এবং ২০১৯ সালে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় হতে তাফসীর বিভাগে কামিল এম.এ (প্রাইভেট) ডিগ্রী অর্জন করে শিক্ষা জীবনের সমাপ্ত করেন।
কর্মজীবন - তিনি ২০০৯ ইং সালের ১ নভেম্বর জামালপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বেলটিয়া কামিল মাদ্রাসায় সহকারী মৌলভী পদে নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মজীবন শুরু করেন।পরবর্তীতে ২০১৩ ইং সালে অষ্টধার বালিয়াপাড়া আলিম মাদ্রাসায় সহকারী মৌলভী পদে নিয়োগপ্রাপ্ত হয়ে ২০১৪ ইং সালের অক্টোবর মাস পর্যন্ত কর্মরত ছিলেন। অবশেষে ২০১৪ ইং সালের ১৬ নভেম্বর অষ্টধার বালিয়াপাড়া আলিম মাদ্রাসায় আরবী প্রভাষক পদে নিয়োগপ্রাপ্ত হয়ে অদ্যাবধি কর্মরত আছেন।