বিসমিল্লাহির রাহমানির রাহিম।
মেধা ও প্রতিভা নিয়ে পৃথিবীতে কেউ জন্মায় না। প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে হয়। জন্ম নিলেই মানুষ মানুষ হয় না, মনুষ্যত্ব দিয়ে তাকে মানুষ হিসেবে গড়ে তুলতে হয়। পিতা-মাতা হলো সন্তানের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষক এবং পরিবার হলো সবচেয়ে বড় বিদ্যাপীঠ। শিক্ষা প্রতিষ্ঠান হলো মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান। সেই বিকাশের অন্যতম কারিগর হলো শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান-বিজ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে। আর মেধার সম্প্রসারণ ঘটাতে পারলেই একটি জাতি সুখ,সমৃদ্ধির চরম শিখরে আরোহন করতে পারে। দেশকে উন্নতির শিখরে পৌছাতে হলে জাতিকে গড়ে তুলতে হবে শিক্ষিত করে। সময়ের বিবর্তনের সাথে সাথে পরিবর্তন ঘটেছে শিক্ষাক্ষেত্রেও।
বর্তমান সরকার তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে র্স্মাট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডায়নামিক ওয়েবসাইট চালু করার সিদ্ধান্ত গ্রহন করেছে। এখন থেকে আমাদের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাগন তাদের সকল তথ্য ঘরে বসেই এ ওয়েব সাইট থেকে সংগ্রহ করে জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করতে পারবেন। এ ওয়েবসাইটটিতে যে তথ্য ও উপাত্ত থাকবে তা অবাধ তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে। ফলে একদিকে আমরা ইনফরমেশন হাইওয়েতে উঠতে সক্ষম হব, পাশাপাশি আমাদের কাজে স্বচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধি পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
অত্র প্রতিষ্ঠানের সাফল্য ও মান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করণে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও মাননীয় শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান নওফেল এম.পি এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।পাশাপাশি অত্র এলাকার যে সকল শিক্ষানুরাগী সমাজহিতৈসীগন মেধা, অর্থ্ ও অক্লান্ত শ্রম দিয়ে এ প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, বিশেষ করে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব এ,কে,এম আব্দুল ওয়াহাব, জনাব বীরমুক্তিযোদ্ধা মুহা: ইশরাক আলী আনছারী, মরহুম নূর আহাম্মদ সরকার, মরহুম মকবুল হোসেন সরকার, মরহুম আব্দুর রাজ্জাক ও মরহুম ক্বারী মোহাম্মদ আলী সাহেব কে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের মধ্যে জীবিতগনের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি এবং মৃতদের আত্নার মাগফিরাত কামনা করছি।
পরিশেষে ,পূর্বসূরীগনের রেখে যাওয়া দ্বীনি শিক্ষার মারকাজ খ্যাত এ আমানত কে যেন যথাযথ অক্ষুণ্ণ রেখে আরো এগিয়ে নিয়ে যেতে পারি মহান আল্লাহ্ তা’য়ালার নিকট এই কামনা।
আবু তালহা
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
অষ্টধার বালিয়াপাড়া আলিম মাদরাসা
